ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সুবাহের মামলায় গায়ক ইলিয়াসের বিরুদ্ধে রায় কাল

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৬:৪২, ২৬ জুলাই ২০২২
সুবাহের মামলায় গায়ক ইলিয়াসের বিরুদ্ধে রায় কাল
গায়ক ইলিয়াস হোসাইন ও অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ- ফাইল ফটো

যৌতুকের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহের করা মামলার রায়ের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য রয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক আবেরা সুলতানা খানমের আদালত এ রায় ঘোষণা করবেন। 

এর আগে, ২৫ জুলাই দুজনের উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে আদালত এ মামলার রায়ের জন্য ২৭ জুলাই ধার্য করেন।

Advertisement

এর আগে, ২৪ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এজন্য আদালতে সাক্ষ্য দিতে আসেন সুবাহ। সাক্ষ্যগ্রহণ শুরু হলে তিনি মৌখিকভাবে ইলিয়াসের বিরুদ্ধে মামলা চালাবেন না বলে বিচারককে বলেন সুবাহ। এরপর বিচারক আসামি ও বাদীর উপস্থিতিতে মামলা প্রত্যাহারের বিষয় শুনানি জন্য ২৫ জুলাই দিন ধার্য করেন।

উল্লেখ্য, ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে বনানী থানায় মামলাটি করেন সুবাহ। চলতি বছরের মার্চ মাসে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-পরিদর্শক মাসুমা আফ্রাদ ইলিয়াসকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয় ১১ জনকে। এরপর ১৯ মে আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। গত ১৯ জুন আদালত আসামি ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!