মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।
আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট মো. শাহিদুজ্জামান শাহীন এবং মানবাধিকার ও আইন সহায়তাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সাল দুর্ঘটনাটি নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন।
.png)
এ সময় আদালতের কাছে এ বিষয়ের সুষ্ঠু-তদন্ত ও ক্ষতিপূরণের জন্য প্রার্থনা করেন তারা। তখন আদালত বলেন, আপনারা রিট আবেদন নিয়ে আসেন। তখন আমরা শোনবো।
এর আগে সোমবার বিকেলে উত্তরা জসিম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে বিআরটি প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে রাস্তায় চলন্ত প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন যাত্রী নিহত হন। আহত হন আরো দুজন।