ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

উত্তরায় গার্ডার চাপায় মৃত্যুর মামলার তদন্ত প্রতিবেদন ২২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৭, ১৬ আগস্ট ২০২২
উত্তরায় গার্ডার চাপায় মৃত্যুর মামলার তদন্ত প্রতিবেদন ২২ সেপ্টেম্বর
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেটকারের ওপর পড়ে পাঁচজন নিহতের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম মামলার এজাহার গ্রহণ করে এদিন ধার্য করেন।

এর আগে, গতকাল সোমবার দিনগত রাতে নিহত ফাহিমা আক্তার ও ঝরণা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন। 

Advertisement

এদিন বিকেল সোয়া ৪টায় প্যারাডাইস টাওয়ারের সামনে উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে প্রাইভেটকারের ওপর পড়ে পাঁচজন নিহত হন। হতাহতরা ঢাকায় একটি বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন। 

জানা যায়, ফাহিমা হলেন নববধূ রিয়া মনির মা। আর ঝরণা হলেন তার খালা। রুবেল সম্পর্কে ফাহিমা-ঝরণার বেয়াই। জান্নাত ও জাকারিয়া ঝরণার সন্তান। ফাহিমা-ঝরণাদের বাড়ি জামালপুরের ইসলামপুরে। আর রুবেলের বাড়ি মেহেরপুরে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!