ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পার্সেল প্রতারক চক্রের মূলহোতাসহ ১১ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২২
পার্সেল প্রতারক চক্রের মূলহোতাসহ ১১ জন কারাগারে
ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ‘পার্সেল প্রতারক’ চক্রের মূলহোতাসহ ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহম্মদের আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
   
কারাগারে যাওয়া আসামিরা হলেন- বাংলাদেশি মূলহোতা বিপ্লব লস্কর (৩৪) ও তার সহযোগী সুমন হোসেন ওরফে ইমরান (৩১), মোহসিন হোসেন ওরফে শাওন (৩০), ইমরান হাসান ওরফে ইকবাল (৩০), নাজমুল হক রনি (৩০), মোসা. নুসরাত জাহান (২৪)। 

এছাড়া নাইজেরিয়ান নাগরিক চিডি (৪০), ইমানুয়েল (২৬), জন (৩১), অ্যাঙ্গোলিয়ান নাগরিক উইলসন ডে কনসিকাউ (৩৫), ক্যামেরুনের নাগরিক গুলগ্নি পাপিনি (৩২।

আরো পড়ুন> ছাত্রদল নেতা জাকির কারাগারে

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মিরপুর মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। তবে আদালত রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন। একইসঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

Advertisement

এর আগে সোমবার রাতে তাদের রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। 

এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২৮টি মোবাইল, একটি কম্পিউটার, ৪৯১টি এটিএম কার্ড, ২৬টি চেক বই, তিনটি ওয়ারলেস পকেট রাউটার, একটি প্রাইভেটকার, সাড়ে ৩ লাখ জাল টাকা, নগদ ১১ লাখ ৩৫ হাজার টাকা ও ২৬৩টি সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!