ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রিমান্ড শেষে চিকিৎসক শাকির কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২২
রিমান্ড শেষে চিকিৎসক শাকির কারাগারে
শাকির- ফাইল ফটো

রাজধানীর রামপুরা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রিমান্ড শেষে চিকিৎসক শাকির বিন ওয়ালীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন। 

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। 

Advertisement

এর আগে, গত ২০ সেপ্টেম্বর চার দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ফের তার দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক এস.এম. মিজানুর রহমান। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ১৩ সেপ্টেম্বর রামপুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান মামলা করেন। পরদিন ১৪ সেপ্টেম্বর আদালত শাকির ও তার সহযোগী আবরারুল হক ভিলার চার দিন করে রিমান্ড বাতিল করেন। 

এ মামলায় সোমবার আসামি ভিলা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা মহানগর হাকিম মামুনুর রহমান ছিদ্দিকীর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

জানা যায়, কথিত হিজরতের নামে ঘর ছেড়ে যাওয়া কুমিল্লার সাত তরুণের সহযোগী শাকির। তিনি নানাভাবে তরুণ-যুবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে আসছিলেন। শাকির দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি সংগঠনটির সদস্য সংগ্রহ, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা ও কথিত হিজরতে যেতে সহায়তা করতেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: কারাগারে
লিংক সফলভাবে কপি হয়েছে!