ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ছেলের বউকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৮, ১১ অক্টোবর ২০২২
ছেলের বউকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন 
ফাইল ফটো

ছেলের বউকে ধর্ষণের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা ধর্ষণ মামলায় আসামি শ্বশুর খলিলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেন্স সহকারী মোহাম্মদ মখলেচুর রহমান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

Advertisement

এদিন জামিনে থাকা আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগীর শ্বশুর খলিল ঘুমন্ত অবস্থায় তার ছেলের বউকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী রাজধানীর মিরপুর মডেল থানা আসামি খলিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক খন্দকার মঞ্জুর রাহী আদালতে অভিযোগপত্র দেয়।

গত ১৬ মার্চ আদালত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন আসা সাতজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: যাবজ্জীবন
লিংক সফলভাবে কপি হয়েছে!