ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

শিশুকে ধর্ষণের পর হত্যা: মামাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫২, ১৩ অক্টোবর ২০২২
শিশুকে ধর্ষণের পর হত্যা: মামাতো ভাইয়ের মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রায়হান আহমেদ মাসুদ

রাজধানীর দক্ষিণ খানে ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় মামাতো ভাই রায়হান আহমেদ মাসুদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অপর ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। রায়ের আদেশে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(২) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে  মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই আইনের ৭ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

Advertisement

মামলার অভিযোগে বলা হয়, আসামি রায়হান ২০১১ সালের ১০ এপ্রিল রাত সাড়ে ১১ টা থেকে পরদিন দুপুর পর্যন্ত রাজধানীর দক্ষিণ খান এলাকার আশকোনার এক আবাসিক হোটেলে ভুক্তভোগী শিশুকে অপহরণ করে নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ২০১১ সালের ১২ এপ্রিল ভুক্তভোগীর বড় ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে দক্ষিণ খান থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালের ৩ জুলাই আসামি রায়হানকে আসামি করে অভিযোগ পত্র দাখিল করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!