[ আইন-আদালত ]
একমাসে হাইকোর্টে ১১ হাজার ৮৫৩ মামলা নিষ্পত্তি
ফাইল ফটো
চলতি বছরের আগস্ট মাসে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের হওয়া মামলার তুলনায় নিষ্পত্তির হার বেশি হয়েছে বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
সোমবার সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন দায়ের হয়েছে ৯ হাজার ১১৮টি মামলা। এ মাসে নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ৮৫৩ টি মামলা।
তিনি বলেন, আগস্ট মাসে দায়েরের তুলনায় মামলা নিষ্পত্তির পরিমাণ বেশি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!