ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বিপিসিতে ৪৭২ কোটি অনিয়ম: ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৬, ৬ নভেম্বর ২০২২
বিপিসিতে ৪৭২ কোটি অনিয়ম: ব্যাখ্যা চাইলেন হাইকোর্ট
হাইকোর্টের লোগো- ফাইল ফটো

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) গত ৮ বছরে ৪৭২ কোটি হিসাবে গরমিল ও অনিয়মের ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। 

দুর্নীতি দমন কমিশন (দুদক), অডিটর জেনারেল ও বিপিসির চেয়ারম্যানকে আগামী ২০ নভেম্বরের মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Advertisement

একই সঙ্গে ৪৭২ কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী ২০ নভেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল ও বিপিসির চেয়ারম্যানকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়, বিগত ৮ বছরে বিপিসিতে ৪৭২ কোটি টাকা অনিয়ম হয়েছে । তা হাইকোর্টের নজরে আনেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!