ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন নয়, রুল হাইকোর্টের 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮, ১৪ নভেম্বর ২০২২
সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন নয়, রুল হাইকোর্টের 
ফাইল ফটো

সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একই সঙ্গে সহকারী শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর গত বছরের নভেম্বরে পাঠানো আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশনের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) জয়পুরহাটের প্রাথমিকের সহকারী শিক্ষক মো. মাহববুর রহমানসহ বিভিন্ন জেলার ১৫ জন শিক্ষক হাইকোর্টে রিট করেন। রিটে তারা ১০ম গ্রেড দেওয়ার নির্দেশনা চান।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!