ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নারী পাচার মামলায় ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪২, ৬ ডিসেম্বর ২০২২
নারী পাচার মামলায় ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৬ ডিসেম্বর
নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ- ফাইল ফটো

বিদেশে নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগের মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৬ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ শুনানি শেষে এ তারিখ ধার্য করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য বিচারক পরবর্তী প্রতিবেদন দাখিলের জন্য নতুন করে এ তারিখ ধার্য করেন।

Advertisement

২০২০ সালের ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে ইভানকে গ্রেফতার করেন সিআইডি।

উল্লেখ্য, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স ট্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে একটি সিনেমায় নৃত্যপরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!