ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

‘জাহাজ বাড়ি’ জঙ্গি আস্তানায় হামলা, অভিযোগ গঠন শুনানি ১৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৪, ১৪ ডিসেম্বর ২০২২
‘জাহাজ বাড়ি’ জঙ্গি আস্তানায় হামলা, অভিযোগ গঠন শুনানি ১৩ ফেব্রুয়ারি
কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’ জঙ্গি আস্তানা- ছবি: সংগৃহীত

রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজ বাড়ি’ জঙ্গি আস্তানায় অভিযানে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত এ দিন ধার্য করেন।

এদিন এই মামলার অভিযোগ গঠন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আসামিরা সিলেট কারাগারে থাকায় আদালতে হাজির করা হয়নি। এ কারণে বিচারক অভিযোগ গঠন শুনানি পিছিয়ে নতুন দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) জাকির হোসেন বিষয়টি জানিয়েছেন।

আসামিরা হলেন- আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা, রাকিবুল হাসান রিগ্যান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান, মামুনুর রশিদ রিপন ওরফে মামুন, হাদিসুর রহমান সাগর, আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলম্যান, আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট, সালাহ উদ্দিন কামরান, আব্দুর রউফ প্রধান ও মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর।

তাদের মধ্যে প্রথম ছয় আসামি হলি আর্টিজান হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত। অন্য আসামিদের মধ্যে আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট পলাতক এবং আব্দুর রউফ প্রধান জামিনে আছেন। বর্তমানে হলি আর্টিজান হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত ছয় জনসহ ৭ আসামি কারাগারে আছেন।

২০১৯ সালের ৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

২০১৬ সালের ২৬ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বাড়িতে’ পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা যান। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ, অপর একজন পালিয়ে যায়। তারা সবাই জেএমবি সদস্য বলে জানিয়েছিল পুলিশ। ঐ ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!