ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সগিরা মোর্শেদ হত্যা মামলায় মেয়ের জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ১৯ ডিসেম্বর ২০২২
সগিরা মোর্শেদ হত্যা মামলায় মেয়ের জবানবন্দি
ফাইল ফটো

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আলোচিত সগিরা মোর্শেদ সালাম (৩৪) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তার মেয়ে সাদিয়া চৌধুরীর জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।

সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালত নিহত সগিরা মোর্শেদের মেয়ে সাদিয়া চৌধুরীর জবানবন্দি রেকর্ড করেন। এরপর জেরার জন্য আগামী ২৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

মামলাটিতে এখন পর্যন্ত ৮ জনের সাক্ষ্য শেষ হয়েছে। মামলার ৯ নং সাক্ষী চলমান রয়েছে। মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন- আনাস মাহমুদ ওরফে রেজওয়ান (৫৯), ডাক্তার হাসান আলী চৌধুরী (৭০) ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদ ওরফে শাহীন (৬৪) এবং মারুফ রেজা।

Advertisement

২০২০ সালের ২ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের অব্যহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। গত ১৬ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আদালতের জিআর শাখায় এ চার্জশিট জমা দেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেল পাঁচটার দিকে সগিরা মোর্শেদ সালাম (৩৪) বাসা থেকে বের হয়ে তার দ্বিতীয় শ্রেণি পড়ুয়া বড় মেয়ে সারাহাত সালমাকে বাসায় আনতে স্কুলের দিকে যাচ্ছিলেন। স্কুলের সামনে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার হাতের বালা ধরে টান দেয়। বালা দিতে অস্বীকার করায় সগিরাকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুস সালাম চৌধুরী রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!