[ আইন-আদালত ]
সগিরা মোর্শেদ হত্যা মামলায় মেয়েকে আইনজীবীদের জেরা
সগিরা মোর্শেদ
তিন দশকের অধিক সময় আগে ঢাকার ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলায় মেয়ে সাদিয়া চৌধুরীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলামের আদালতে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। তবে এদিন জেরা শেষ হয়নি। এজন্য আদালত অবশিষ্ট জেরা এবং সাক্ষ্য গ্রহণের তারিখ ১৭ জানুয়ারি ধার্য করেন। মামলাটিতে এখন পর্যন্ত ৯ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি শামসুদ্দিন জুম্মন এ তথ্য জানান।
আসামিরা হলেন- সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী (৭০), সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন (৬৪), শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) ও মারুফ রেজা (৫৯)।
.png)
২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেলে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ঐ ঘটনায় রমনা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সগিরা মোর্শেদ
লিংক সফলভাবে কপি হয়েছে!