বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌসের এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে কারাগার থেকে গোমেজকে আদালতে হাজির করা হয়। তবে এদিন অন্য দুই বাংলাদেশি আদালতে উপস্থিত হননি।
.png)
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৫ সালের ৯ জানুয়ারি দুই হাজার ৩০০ গ্রাম কোকেনসহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোমেজকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
একই বছরের ১৫ ডিসেম্বর গোমেজসহ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোফাজ্জল হোসেন। ২০১৬ সালের ৭ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালীন ১০ জন সাক্ষীর মধ্যে আটজন বিভিন্ন সময়ে সাক্ষ্য দেন।