মঙ্গলবার বিকেলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হাবিবকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরো ৬ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম উপ-শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। হাবিব ভিকটিমকে স্কুলে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। ভিকটিম প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় হাবিব তাকে তুলে নেয়ার হুমকি দেয়। ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানায়। পরে হাবিবের মাকে বিষয়টি অবহিত করা হলে তিনি কর্ণপাত করেননি।
.png)
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ভিকটিমের মা গার্মেন্টসে ছিল। বাবা নামাজ পড়তে মসজিদে যায়। এ সুযোগে হাবিব ভিকটিমকে অপহরণ করে নিয়ে যাই। এ ঘটনায় ভিকটিমের বাবা ৪ জানুয়ারি শাহআলী থানায় মামলা করেন।
২০২০ সালের ৩০ এপ্রিল মামলাটি তদন্ত করে হাবিবকে অভিযুক্ত করে আদালতে দোষীপত্র দাখিল করেন শাহআলী থানার সাব-ইন্সপেক্টর শিউলি আক্তার। পরের বছর ৩১ জানুয়ারি হাবিবের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত।
মামলার বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।