ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জঙ্গি ছিনতাই: সোহেলের স্ত্রীসহ দুজন ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৩, ১৪ এপ্রিল ২০২৩
জঙ্গি ছিনতাই: সোহেলের স্ত্রীসহ দুজন ফের রিমান্ডে
ছবি: সংগৃহীত

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেয়ার মামলায় গ্রেফতার জঙ্গি আবু ছিদ্দিক সোহেলের স্ত্রী ফাতিমা তাসনীম শিখাসহ দুজনের ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া অন্য আসামি হলেন- শিখার আশ্রয়দাতা হুসনা আক্তার।

শুক্রবার পাঁচদিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসি পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদ তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শনিবার (৮ এপ্রিল) দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

গত শুক্রবার নারায়ণগঞ্জ থেকে জঙ্গি সোহেলের স্ত্রী ফাতিমা তাসনীম শিখা ও তার আশ্রয়দাতা হুসনাকে গ্রেফতার করা হয়।

গত বছরের ২০ নভেম্বর দুপুরে পুলিশের ওপর পিপার স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। এ সময় আসামি আরাফাত ও সবুরকেও ছিনিয়ে নিতে চেষ্টা করে জঙ্গিরা। পরে ঘটনাস্থল থেকে আরাফাত ও সবুরকে আটক করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন কোর্ট পরিদর্শক জুলহাস। মামলায় অজ্ঞানামা আসামি করা হয় আরো ৭-৮ জনকে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!