ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ, সেই প্রীতম রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৯, ৬ মে ২০২৩
ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ, সেই প্রীতম রিমান্ডে
ফাইল ফটো

অনলাইন জুয়া ও এসএসসি পরীক্ষার মিথ্যা প্রশ্ন সরবারাহের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতারকৃত আসামি আব্দুর রউফ প্রীতমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার প্রীতমকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আমিনুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামি আব্দুর রউফ প্রীতম নওগাঁর বদলগাছি থানার ব্যাশপুরের মো. হারুনুর রশীদের ছেলে। সে পরিবারের সঙ্গে রাজধানীর বালুঘাট এলাকায় বসবাস করতো।

Advertisement

মামলার অভিযোগে বলা হয়, প্রীতম প্রতারণার জন্য প্রথমে একাধিক ফেসবুক আইডি ও গ্রুপ খুলে চলমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে উল্লেখ করে পোস্ট করতো। শিক্ষার্থীদের আকর্ষিত করতে তার পোস্টে মূল প্রশ্নপত্রের ন্যায় এডিট করা প্রশ্নপত্র সংযুক্ত করে প্রচারণা চালাতো। 

পরবর্তীতে শিক্ষার্থীরা ইনবক্সে যোগাযোগ করলে প্রশ্নপত্রের জন্য বিকাশ বা নগদে অর্ধেক টাকা (১০০০/২০০০) দাবি করতো। আর বাকি টাকা প্রশ্নপত্র পাওয়ার পর দিতে হবে বলে উল্লেখ করা হতো। অর্ধেক টাকা নেয়ার পর শিক্ষার্থীদেরকে ব্লক করে দেওয়া হতো। সে একটি ফেসবুক আইডি বেশি দিন ব্যবহার করতো না।

এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে মামলা করেন ডিবির পুলিশের এসআই মোহাম্মদ আমিনুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!