মঙ্গলবার দুদকের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের ৪ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে দুদক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই তদন্ত কমিটি করে সংস্থাটি।
.png)
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর গ্রামীণ টেলিকম পরিদর্শন করেছে। পরিদর্শনে গিয়ে অধিদফতর গ্রামীণ টেলিকমে শ্রম আইন লঙ্ঘনের তথ্য পেয়েছে। এর মধ্যে ১০১ শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী করা হয়নি। শ্রমিক কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।