[ আইন-আদালত ]
আইনজীবী হত্যা মামলায় ২ জনের আমৃত্যু কারাদণ্ড
ফাইল ফটো
রওশন আরা আক্তার নামে এক নারী আইনজীবীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার দায়ে দুই আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাসেল জমদ্দার ওরফে শাকিল, সোলাইমান রবিন ওরফে তাজুল।
রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
.png)
মামলার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী রওশন আরা আক্তারের বাসায় চুরি করতে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ঐ আইনজীবীর স্বামী মাহবুব-ই সাত্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৩ সালের ১৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালীন সময়ে মোট ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কারাদণ্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!