ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পরীক্ষায় জালিয়াতি: আটক আবু নাইম কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫০, ১২ জুন ২০২৩
পরীক্ষায় জালিয়াতি: আটক আবু নাইম কারাগারে
ফাইল ফটো

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’ জালিয়াতির ঘটনায় করা মামলায় আবু নাইমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন। 

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক দীপক বালা। এ সময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

মামলার সূত্রে জানা গেছে, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদে মৌখিক পরীক্ষা দিতে গিয়ে আসেন আবু নাইম। ভাইভা বোর্ডের সদস্যরা তার লিখিত পরীক্ষার খাতায় হাতের লেখা ও প্রাপ্ত নম্বরের সঙ্গে মৌখিক পরীক্ষায় হাতের লেখা ও দক্ষতা মিলিয়ে দেখেন। এ সময় বিষয়ের ওপর তার জ্ঞানের দক্ষতা ও হাতের লেখা, প্রাপ্ত নম্বর এবং খাতার হাতের লেখার গরমিল থাকায় ভাইভা বোর্ডের সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদে তার হয়ে অন্য ব্যক্তিরা লিখিত পরীক্ষা দিয়েছেন বলে স্বীকার করেন। এ ঘটনায় গত ১১ জুন ভূমি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান সবুজ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!