মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তারা সাক্ষ্য দেন। অপর সাক্ষী হলেন বাদী রাকিবের মামা লুৎফর রহমান।
বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান জানান, প্রথমে রাকিবের মামা লুৎফর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। এরপর সবাইকে এজলাস কক্ষ থেকে বের করে দিয়ে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তামিমার মেয়ে তুবার জবানবন্দি রেকর্ড করেন আদালত। জবানবন্দিতে তুবা মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
.png)
এদিন নাসির ও তামিমা আদালতে হাজিরা দেন। এ মামলায় চারজনের সাক্ষ্য শেষ হয়েছে।