ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪১, ১১ জুলাই ২০২৩
সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী- ফাইল ফটো

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, রাষ্ট্র আমাদের সবার। ক্ষমতায় যে দলই থাকুক সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। সাংবাদিকদের এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা কেনা। দেশ স্বাধীন হয়েছে বলে আমরা স্বাধীন বিচার বিভাগ পেয়েছি। কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও এ পর্যায়ে এসেছি। তাই স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে।

প্রধান বিচারপতি বলেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে মামলাজট নিরসনে সর্বাত্মক উদ্যোগ নিয়েছি। সারাদেশ সফর করে বিচারকদের মামলাজট নিরসনে ভূমিকা পালন ও দেশপ্রেম নিয়ে বিচারকাজ পরিচালনা করার নির্দেশ দিয়েছি। বিচারপ্রার্থীদের কষ্ট লাগবে সারাদেশে আদালত অঙ্গনে ন্যায়কুঞ্জ স্থাপন কাজ চলমান রয়েছে।

সৌজন্য সাক্ষাতে ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত সভাপতি শামীমা আক্তার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত মুন্না, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!