ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আসামিকে আশ্রয় ও পুলিশের কাজে বাধা, নুরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০২, ৩ আগস্ট ২০২৩
আসামিকে আশ্রয় ও পুলিশের কাজে বাধা, নুরের বিরুদ্ধে মামলা
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর- ফাইল ফটো

আসামিকে আশ্রয় দেওয়া ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা এবং আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন মীর বাদী হয়ে মামলা করেন। মামলা নং-৩।

Advertisement

এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে মহানগর গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, পুলিশকে সহযোগিতা করা সব নাগরিকের দায়িত্ব। পুলিশ যখন আইনগতভাবে সহযোগিতা চায়, পুলিশকে সবাই সহযোগিতা করে। কারণ, পুলিশ গণতান্ত্রিক রাষ্ট্রের একমাত্র শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিত। পুলিশ মানুষের সেবা করে, জানমালের নিরাপত্তা দেয়। যখনই কেউ কোথাও বিপদে পড়ে বা যেকোনো ঘটনা ঘটলে পুলিশকে মানুষ স্মরণ করে।

ডিবিপ্রধান বলেন, আমরা মনে করেছিলাম নুর একজন মেধাবী ছাত্রনেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত ভিপি। তার উচিত ছিল পরিচয় দেওয়ার পরও পুলিশের সঙ্গে ভালো ব্যবহার করা। আমাদের পুলিশ সদস্যরা তাকে পরিচয় দিয়ে বলেছেন, আমরা থানা থেকে এসেছি। নুর তাদের চেনেনও, কারণ অনেক পুলিশ অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপরও তিনি পুলিশ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

তিনি বলেন, একজন নেতা হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হিসেবে নুরের কাছ থেকে আমরা এটা কোনোদিন প্রত্যাশা করিনি। নুর এত কিছু বলার পরও আমরা সহমর্মিতার পরিচয় দিয়েছি। তার সঙ্গে ভালো ব্যবহার করেছি এবং তার রুম থেকে আমাদের আসামিকে গ্রেফতার করে নিয়ে এসেছি। আইনে আমাদের যে দায়িত্ব দেওয়া আছে, তার বাইরে আমরা কিছু করিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!