চকবাজারের হোসনীদালান রোডে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার আসামি মো. ইমতিয়াজ হোসেন সোহাগকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামির বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুরে।
সোমবার আসামিকে আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ৯টা৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর চকবাজারের হোসনীদালান রাস্তার সোনারবাংলা ট্রান্সপোর্টের সামনে থেকে আসামি ইমতিয়াজ হোসেন সোহাগকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।