ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নুর-রাশেদের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ অক্টোবর 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৯, ১১ সেপ্টেম্বর ২০২৩
নুর-রাশেদের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ অক্টোবর 
নুরুল হক নুর ও মুহাম্মদ রাশেদ খান- ফাইল ফটো

রাজধানীর পল্টনে অবস্থিত প্রিতম-জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের ফটক ও তালা ভাঙার অভিযোগে দলটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

গত ২০ জুলাই সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করা নিয়ে পুলিশের সঙ্গে সংগঠনটির সদস্যদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে সংগঠনটির সভাপতি নুরুল হক নুর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কলাপসিবল ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। পরে পুলিশ সেখানে গিয়ে তাদের বের করে দেয়।

Advertisement

সন্ধ্যার পর ভবন মালিক ফের তালা লাগিয়ে দেন। এরপর গণঅধিকার পরিষদের সদস্যরা আবারও সেই কলাপসিবল ও তালা খুলতে গেলে পুলিশের সঙ্গে নুর ও তার সমর্থকদের ধস্তাধস্তি হয়।

এ ঘটনায় ২০ জুলাই রাতেই ভবনের মালিক মশিউর জামান বাদী হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় আরো ৭৫ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!