সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।
এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। এদিন তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই বিএম রানা প্রতিবেদন দাখিল করতে না পারায়
.png)
আদালতে তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। এ সময় দৌড়ে পালাতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঐ সময় অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফিরছিলেন ভুবন চন্দ্র শীল। পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত হন তিনি।
৮ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতালে মারা যান ভুবন। এ ঘটনায় নিহতের স্ত্রী রত্না রানী শীল তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় মারুফ বিল্লাহ ওরফে হিমেল নামে এক আসামি গ্রেফতার হয়ে কারাগারে আছেন।