ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ড. ইউনূসের বিচার নিয়ে বিদেশি কূটনীতিকদের বক্তব্যে সচেতন থাকা উচিত: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ১৮ মার্চ ২০২৪
ড. ইউনূসের বিচার নিয়ে বিদেশি কূটনীতিকদের বক্তব্যে সচেতন থাকা উচিত: হাইকোর্ট
অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচার নিয়ে বিদেশি কূটনীতিকদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকা উচিত বলে জানিয়েছেন হাইকোর্ট।

সোমবার ড. ইউনূসের বিচার নিয়ে পিটার হাসের বক্তব্যের বিষয় তুলে ধরে উচ্চ আদালত এ পরামর্শ দেন।

হাইকোর্ট জানতে চান, কোনো বিদেশি কুটনীতিক যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার নিয়ে মন্তব্য করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার উপায় আছে কিনা। জবাবে কলকারখানার আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ব্যবস্থা নেয়া যাবে।

Advertisement

খুরশীদ আলম খান হাইকোর্টকে আরো বলেন, ড. ইউনূসের মামলা নিয়ে পিটাস হাস যে স্টেটমেন্ট দিয়েছেন, তা আদালত অবমাননার শামিল। আমি তাকে আদালতে হাজির করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা চাচ্ছি না। তবে জেনেভা কনভেনশেন অনুযায়ী সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। তারপরও বিষয়টি কোর্টের ওপর ছেড়ে দিলাম।

এ সময় ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টকে বলেন, বাদীপক্ষের আইনজীবী কোর্টের মাথায় লবণ রেখে বরই খেতে চান। পিটার হাসের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয়, তাহলে জতিসংঘ, শান্তিতে নোবেলবিজয়ী ও বিশ্বের বিশিষ্ট নাগরিক যারা ইউনূসের মামলা নিয়ে বক্তব্য বিবৃতি দিয়েছেন, তাদেরও এ মামলায় আনতে হবে। আর এটা করলে কী হবে, তা সবাই জানে। বাদীপক্ষের আইনজীবী কোনো রকম ট্রেনিং ছাড়াই মামলা পরিচালনা করছে, এতে সরকার ও আদালত সবারই ক্ষতি করছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!