ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

১৯৯ কোটি টাকা পাচার, বিটিআরসি কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৯, ২৬ মে ২০২৪
১৯৯ কোটি টাকা পাচার, বিটিআরসি কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
ফাইল ফটো

আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রফতানির মাধ্যমে প্রায় ১৯৯ কোটি টাকা পাচারের অভিযোগে বিটিআরসির উপ-পরিচালক মো. হাসিবুল কবিরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলাটি করেন। এ মামলার বাকি আসামিরা হলেন- বেসটেক টেলিকম লিমিটেডের চেয়ারম্যান মো তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এনায়েত কবির।

মামলা সূত্রে জানা গেছে, বেসটেক টেলিকম লিমিটেড সেবা রফতানির জন্য বিটিআরসি থেকে আইজিডব্লিউ লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রফতানি বাবদ মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে ফরেন কারেন্সি/এফসি অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে আনার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু আইজিডব্লিউ অপারেটর বেসটেক টেলিকমের মাধ্যমে ২০১৩ সলের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাসে ১০১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ১৫০ কল মিনিট এসেছে। ঐ সেবার মূল্য বাবদ প্রতি কল মিনিট ০.০৩০ মার্কিন ডলার হিসাবে ৩ কোটি ৩ লাখ ১৯ হাজার ৫৯৪ মার্কিন ডলার বা ২৩৪ কোটি ৭২ লাখ ৫৪ হাজার ৬৮ টাকা সরকারি কোষাগারে জমা হওয়া কথা। এ সংক্রান্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান শাখার প্রাপ্ত রেকর্ড থেকে দেখা যায় মাত্র ৪৬ লাখ ৮ হাজার ৪৬১ মার্কিন ডলার বা ৩৫ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৪৩৯ টাকা জমা হিয়েছে। বাকি ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ১৩৪ মার্কিন ডলার দেশে আসেনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৯ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৬২৯ টাকা। ঐ সময়ে  প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডি ছিলেন মো. তরিকুল ইসলাম এবং এনায়েত কবির। তারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও বিদ্যমান মানিলন্ডারিং আইন লঙ্ঘন করে পাচার কিংবা মানিলন্ডারিং অপরাধ করেছেন।

Advertisement

এ কারণে বৈদেশিক মুদ্রা বা সম্পত্তি পাচার করে মানিলন্ডারিংজনিত অপরাধ করায় কিংবা বাংলাদেশে আনয়ন যোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারায় বেসটেক টেলিকমের দুই কর্মকর্তা ও বিটিআরসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল কবিরকে আসামি মামলা করেছে দুদক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!