ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

ওয়াসার তাকসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১০, ২২ আগস্ট ২০২৪
ওয়াসার তাকসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ফটো

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম আহমেদ খানের দেশত্যাগে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকসিম আহমেদ খানের দেশত্যাগে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার ছাড়াও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ঐ পদে আরো তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।

দুর্নীতি, অনিয়মসহ নানা অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘসময় রাখা নিয়েও প্রশ্ন ওঠে। সম্প্রতি এমডি পদ থেকে পদত্যাগ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!