ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

এস আলমের সম্পত্তি জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৮:০১, ১২ সেপ্টেম্বর ২০২৪
এস আলমের সম্পত্তি জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম

এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের সব সম্পত্তি জব্দ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে নোটিশে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. রুকুনুজ্জামান সংশ্লিষ্টদের প্রতি এ লিগ্যাল নোটিশ পাঠান।

মো. রুকুনুজ্জামান বলেন, এস আলমের পরিবার ও তার অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের পাচার করা টাকা ফেরত আনতে হবে। সেই সঙ্গে ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্যদের বিষয়ে লিগ্যাল নোটিশে তদন্ত অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।

Advertisement

নোটিশে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, অর্থ মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, বিএসইসি’র কমিশনার, বিএফআইইউ, আইজিপি, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা, (এসবি) পুলিশ সুপার ইমিগ্রেশন বিভাগ, এস আলম গ্রুপ ও এর মালিক সাইফুল আলমকে বিবাদী করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!