[ আইন-আদালত ]
সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হত্যা মামলায় গ্রেফতার
ফাইল ফটো
রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। আর আসামির পক্ষে জামিন চেয়ে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গত ১০ সেপ্টেম্বর অবৈধভাবে ঝিনাইদহ সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকেও গ্রেফতার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!