ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সারাদেশের মাজার রক্ষা করতে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৪
সারাদেশের মাজার রক্ষা করতে নির্দেশ হাইকোর্টের
ফাইল ফটো

দেশের সব মাজার রক্ষায় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন।

রুলের জবাব দিতে স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ওয়াকফ প্রশাসকসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।

Advertisement

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন তৌফিক সাজওয়ার পার্থ।

গত ১০ সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন মাইজভান্ডারির অনুসারী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ আলম আলভী। এখন পর্যন্ত প্রায় ৬৯টি মাজার ভাঙা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। 

এর আগে গত ১৫ সেপ্টেম্বর মাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, পরবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার ওলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি-শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!