ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

এসকে সুর ও তার স্ত্রী-কন্যার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৬, ২ অক্টোবর ২০২৪
এসকে সুর ও তার স্ত্রী-কন্যার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ফাইল ফটো

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ অনুসন্ধানের কারণে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এসকে সুর চৌধুরী), তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বুধবার এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 

এর আগে, গত ২৮ আগস্ট এসকে সুর চৌধুরী, তার স্ত্রী ও কন্যার আয়কর নথি জব্দের আদেশ দেন। 

Advertisement

এই তিন জনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। 

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বেশ কিছুদিন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।

তিনি ডেপুটি গভর্নর থাকার সময় ইন্টারন্যাশনাল লিজিংসহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আলোচিত ব্যাংকার পি কে হালদারের তিন হাজার কোটি টাকারও বেশি ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটে। এসকে সুরের বিরুদ্ধে পিকে হালদারকে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। 

২০২১ সালে জুলাইয়ে পিকে হালদারের কেলেঙ্কারিতে নাম আসায় এসকে সুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় এনবিআর।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!