ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বসুন্ধরার আকবর সোবহানের পিএস নাসিফ আদনান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪০, ২ অক্টোবর ২০২৪
বসুন্ধরার আকবর সোবহানের পিএস নাসিফ আদনান রিমান্ডে
ফাইল ফটো

রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া এক মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহানের পিএস নাসিফ আদনান জামানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি নাসিফ আদনান জামানকে সিএমএম-২ নং আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে দুই দিনের জন্য পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!