[ আইন-আদালত ]
আন্তর্জাতিক অপরাধ আদালত পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন: আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল- ফাইল ফটো
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ছাত্র-জনতা হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটি) পুনর্গঠনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যার পর সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, আমরা সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পন্ন করেছি। এ আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে আছেন হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এছাড়া সদস্য হিসেবে আছেন হাইকোর্টের আরেকজন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।
.png)
উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল এই বিচার কাজ শুরু করার ব্যাপারে, এটার একটা বড় ধাপ সম্পন্ন হয়েছে। আমরা আশা করবো খুব শিগগির, অচিরেই বিচার কাজ শুরু হয়ে যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!