ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

অসৌজন্যমূলক আচরণ: হাইকোর্টের বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪২, ১৫ অক্টোবর ২০২৪
অসৌজন্যমূলক আচরণ: হাইকোর্টের বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি
ফাইল ফটো

আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পেয়ে হাইকোর্টের একটি বেঞ্চ ভেঙে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর নতুন বেঞ্চ গঠন করেছেন তিনি।

মঙ্গলবার হাইকোর্টের ৭ নম্বর বেঞ্চে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, এক আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পেয়ে বিচারপতি আতোয়ার রহমান খানকে ঐ বেঞ্চ থেকে সরিয়ে দেন প্রধান বিচারপতি। এরপর বিচারপতি কাজী জিনাত হককে নতুন দায়িত্ব দেন।

Advertisement

আইনজীবীদের অভিযোগ ছিল, হাইকোর্টের ৭ নম্বর বেঞ্চে মামলার কার্যতালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম চলছে। আইনজীবী সমিতির প্রতিনিধিরা বিষয়টি আদালতকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

মঙ্গলবার সকালে আদালতে আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, বেঞ্চ অফিসাররা জমাকৃত মামলাগুলো ঠিকমতো কার্যতালিকায় অন্তর্ভুক্ত করছেন না, যা আইনজীবীদের ক্ষতিগ্রস্ত করছে। এরপর বিচারপতি আতাউর রহমান ক্ষিপ্ত হয়ে ঐ আইনজীবীকে আদালত থেকে বের হতে বলেন।

এ সময় অন্যান্য আইনজীবীরা প্রতিবাদ জানালে আদালত ত্যাগ করেন বিচারপতি আতাউর রহমান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!