ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বিচার বিভাগের কাজের মাধ্যমেই নিরপেক্ষতা বোঝা যাবে: প্রধান বিচারপতি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ১২ অক্টোবর ২০২৪
বিচার বিভাগের কাজের মাধ্যমেই নিরপেক্ষতা বোঝা যাবে: প্রধান বিচারপতি
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের কাজ ও কর্মের মধ্যে দিয়েই জনগণ আমাদের পদক্ষেপ, নিরপেক্ষতা আর বিচার বিভাগের স্বাধীনতা বুঝতে পারবে।

শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে প্রয়াত দানবীর রনদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শন নিয়ে তিনি বলেন, এই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এখন উৎসবের সময় যাচ্ছে। তাদের সঙ্গে সামিল হতে পারাই আমাদের সৌভাগ্য।

Advertisement

এর আগে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে প্রধান বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রনদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন ও দর্শনার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!