ইসকনের হামলায় নিহত আইনজীবীর জন্য ফেসবুকে সমবেদনা
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষের ঘটনায় ইসকন সমথর্কদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিহত এই আইনজীবীর প্রতি অনেকে সমবেদনা জানাচ্ছেন। তার রুহের মাগফিরাত কামনা করে নানা ধরনের পোস্ট করছেন অনেকে। কেউ কেউ তার মৃত্যুকে শহিদ হিসেবে কবুল করে নেয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন।
মঙ্গলবার বিকেলে নগরের কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় ইসকন সমথর্করা বেপরোয়া হামলা চালায়। ঐ হামলায় ঘটনাস্থলেই নিহত হন সাইফুল ইসলাম আলিফ। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জামাল উদ্দিনের ছেলে।

.png)
রাব্বি হোসাইন নামে একজন ফেসবুক ব্যবহারকারী নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে আইনজীবী সাইফুল ইসলামের সঙ্গে তার ছোট্ট মেয়েকে দেখা যাচ্ছে। রাব্বি হোসাইন লিখেছেন- মেয়ের সাথে সাইফুল ইসলাম। আল্লাহ ভাইকে শহিদ হিসেবে কবুল করুক। মুসলমানদের উচিত এখন ধৈর্য ধরা। ধর্মে ধর্মে দাঙ্গা নয়। অচিরেই মুসলমানদের জন্য রয়েছে বিজয়!
রাব্বি হোসাইনের ফেসবুক পোস্টে আবার অনেকে কমেন্ট করে অন্যান্য বিষয়ও তুলে ধরেছেন।
সাইদ রহমান নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন- ফেসবুকে যতই স্ক্রল করছি, ততই সম্প্রীতির বার্তা দেখছি। সবাই ধৈর্য ধরার কথা বলছে, অহিংসার কথা বলছে, হিন্দু ভাইবোনদের সুরক্ষার কথা বলছে, ঐক্যের কথা বলছে। এ এক অন্য বাংলাদেশ! এই দেশ নিয়ে মাঝেমধ্যেই হতাশ হয়ে পড়ার জন্য আমি লজ্জিত!! আমার মেরে ফেলা ভাইটিও সম্প্রীতির কথা বলে গেছেন, ঐক্যের কথা বলে গেছেন। আমরা যারা জীবিত, তারা ধৈর্য ধরি। আমাদের ইষ্পাতকঠিন ধৈর্য আর ঐক্য অচিরেই হতাশ করে তুলবে ষড়যন্ত্রকারীদের।

বিশিষ্ট ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী লিখেছেন- সম্ভবত দেশকে অস্থিতিশীল করার সর্বশেষ ট্রাম্পকার্ড খেলা হচ্ছে। দয়া করে সবাই শান্ত থাকুন। কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ।