[ আইন-আদালত ]
জুলাই-আগস্টের হত্যা মামলা: সাবেক এমপি বদির জামিন
সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি
জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এই এমপি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়েছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র্যাব তাকে আটক করে।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের মনোনয়নে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে এমপি নির্বাচিত হন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হতে পারেননি। পরবর্তীতে আওয়ামী লীগ তার স্ত্রী শাহীন আক্তারকে ঐ আসনে মনোনয়ন দেয়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!