উপকরণ: ইনস্ট্যান্ট হালিম মিক্স ১ প্যাকেট, গরুর মাংস দেড় কাপ, রসুন কুচি ২ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, চাট মশলা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ কাপ, পুদিনা কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, ব্রেডগ্রাম প্রয়োজন মতো।
প্রণালী: হালিম মিক্স ১ ঘণ্টা গরম পানিতে ভিজিয়ে রাখুন। চুলায় প্যান বসিয়ে তাতে গরুর মাংস,রসুন এবং আদা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। ফুটে গেলে আঁচ একেবারে কমিয়ে হালিম মিক্স দিয়ে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করুন। এবার মাংস ও ডাল বেটে বা ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন। এবার একটি পাত্রে বানানো পেস্টটির সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন। হাতে ঘি লাগিয়ে পছন্দ মতো কাবাবের আকার দিয়ে নিন। প্যানে অল্প তেল দিয়ে কাবাব ভেজে নিন। পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন হালিমের কাবাব।
.png)