ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

মেপে মেপে এসি চালিয়েও ছোট্ট একটি ভুলে বাড়ছে বিদ্যুৎ বিল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ২৭ এপ্রিল ২০২৪
মেপে মেপে এসি চালিয়েও ছোট্ট একটি ভুলে বাড়ছে বিদ্যুৎ বিল
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

প্রচণ্ড গরমে ঘরকে ঠান্ডা রাখার অন্যতম সেরা উপায় হল এয়ার কন্ডিশনার বা এসি। কিন্তু এসির সবচেয়ে বড় সমস্যা হল বিদ্যুতের বিল। সবসময় এসি চালানো পকেটের উপর যথেষ্ট চাপ ফেলতে পারে। এই কারণেই অনেকেই কিছুক্ষণ এসি চালানোর পর তা বন্ধ করে দেন।

অনেকেই বুঝতে পারেন না যে, কীভাবে তীব্র গরম থেকে বাঁচার জন্য বিদ্যুতের বিল বাঁচিয়ে সবসময় এসি চালিয়ে রাখা সম্ভব। একনজরে দেখে নেওয়া যাক এসি চালানোর সঠিক উপায়-

প্রথমেই জেনে রাখা প্রয়োজন যে, রিমোট থেকে এসি বন্ধ করলেও এটি বিদ্যুৎ খরচ করতে থাকবে। অনেকের অভিযোগ, অল্প সময়ের জন্য এসি চালানোর পরও তাদের বিদ্যুৎ বিল খুব বেশি আসছে।

Advertisement

বেশিরভাগ মানুষই নিজেদের বেডরুমে এসি লাগিয়ে থাকেন। রাতে ঘুমানোর সময় বা প্রয়োজন না হলে রিমোট থেকে এসি বন্ধ করে দেন। সেই সময় বেশিরভাগ মানুষ মেন সুইচ থেকে এসি বন্ধ করেন না। কিন্তু এখানে একটি ভুল তাদের বিদ্যুতের বিল বাড়িয়ে দিতে পারে। আসলে এই সময়ে ইনডোর ইউনিট বন্ধ হয়ে যায়। কিন্তু, আউটডোর ইউনিট চলতে থাকে। সেই সময় রিমোটের অফ বোতাম টিপলে এসির লাইট নিভে যায় এবং সকলেই ভাবতে থাকেন যে এসি বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে এসির সুইচ বন্ধ হলেও আউটডোর ইউনিট সবসময় চলতে থাকবে।

আউটডোর ইউনিট বাইরে থাকার কারণে, অনেকেই জানতে পারেন না যে, তাদের এসি বন্ধ নেই, তা চালু রয়েছে এবং ক্রমাগত বিদ্যুৎ খরচ করছে। এই অবস্থায় এসি কম ব্যবহার করলেও ২৪ ঘণ্টার বিদ্যুতের বিল আসতে পারে। এই পরিস্থিতি এড়াতে রিমোট থেকে এসি বন্ধ করার পর মূল লাইন থেকেও এসি বন্ধ করা প্রয়োজন। মূল লাইন থেকে এসি বন্ধ করার সঙ্গে সঙ্গেই এতে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হয়ে যাবে এবং রিলে সুইচে কোনো ত্রুটি থাকলে আউটডোর ইউনিটে লাগানো কম্প্রেসার কাজ করবে না।

এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, কম্প্রেসার ক্রমাগত চালানোর ফলে এটি দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে বেশি বিদ্যুতের বিল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কম্প্রেসার মেরামত করতেও টাকা খরচ করতে হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!