ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ছোট্ট একটি ভুলে নষ্ট হতে পারে ফ্রিজে রাখা মাংস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৩০, ১৮ জুন ২০২৪
ছোট্ট একটি ভুলে নষ্ট হতে পারে ফ্রিজে রাখা মাংস
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

কোরবানি ঈদে ফ্রিজের ওপর চাপটা একটু বেশিই পড়ে থাকে। তবে ফ্রিজে খাবার রাখলেই খাবারের গুণগত মান ঠিক থাকবে বিষয়টি এমন নয়। বরং ভালোভাবে খাদ্যপণ্য সংরক্ষণ না করার ফলে খাবার নষ্ট হতে পারে। হতে পারে ফ্রিজের ভেতর দুর্গন্ধ। এমনকি ছোট্ট একটি ভুলেও নষ্ট হতে পারে ফ্রিজে থাকা মাংস বা খাবার।

আর নিয়ম মেনে ফ্রিজ পরিষ্কার ও ব্যবহার না করার কারণে কিছুদিনের মধ্যেই নানা সমস্যা দেখা দেয় ফ্রিজে। তাই জেনে নিন ফ্রিজ ব্যবহার ও পরিষ্কারের সঠিক নিয়ম সম্পর্কে-

বেশিরভাগ মানুষ ফ্রিজ দেয়ালের পাশে স্থাপন করেন। ফ্রিজ যেহেতু বৈদ্যুতিক যন্ত্র তাই এই যন্ত্র থেকেই তাপ নির্গত হয়। যা রুমের তাপমাত্রাও বাড়িয়ে দেয়। এছাড়াও অতিরিক্ত উষ্ণতায় দুর্ঘটনা ঘটারও আশঙ্কা থাকে।

Advertisement

অনেকেই জানেন না, ফ্রিজ দেয়াল থেকে কতটা দূরে রাখা উচিত। রেফ্রিজারেটর দেয়ালের কাছে রাখতে ভুল করা উচিত নয়। আপনি যদি একটি ফ্রিজ রাখেন তবে কমপক্ষে ৪-৬ ইঞ্চি জায়গা থাকতে হবে। যদি আপনার কম্প্রেসার থেকে খুব জোরে আওয়াজ আসে বা একেবারেই কোনো আওয়াজ না আসে, তাহলে অবশ্যই মনোযোগ দেওয়া দরকার।

ফ্রিজের তাপমাত্রা সবসময় ৩-৪ ডিগ্রি সেলসিয়াসে রাখবেন। যদি আপনার ডিপ ফ্রিজ থাকে তাহলে তাপমাত্রা ১৯-২০ এর মধ্যেই সীমিত রাখুন। যদি কখনো খাবার দ্রুত ঠান্ডা করতে হয় তখনই তাপমাত্রা ২২-২৪ এ নিয়ে যান।

ফ্রিজ পুরোনো হলে অবশ্যই বিদ্যুৎ খরচ বেশি হবে। পুরানো মডেল দ্রুত গরম হয়। এই পরিস্থিতিতে, এটি গুরুত্বপূর্ণ যে কোনও ফ্রিজ চালানোর সময়, এটির পেছনে পর্যাপ্ত জায়গা থাকা উচিত। ফ্রিজটি দেয়ালের কাছে রাখলে এর কম্প্রেসারে বাতাস প্রবাহিত হবে না। এছাড়াও, এটি দ্রুত উত্তপ্ত হতে পারে। এ অবস্থায় মোটরটিতে আগুন লেগে যাওয়ার আশঙ্কা থাকে।

আপনার ফ্রিজ যদি পুরানো মডেলের হয় তাহলে তাতে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হতে পারে। এই গ্যাসগুলো অত্যন্ত বিপজ্জনক এবং এর ফুটো হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া ফ্রিজের ক্যাপাসিটি অনুসারে ভোল্টেজ স্টেবিলাইজার রাখুন।

ফ্রিজে খাবার রাখার ক্ষেত্রে ঢাকনা দেওয়া বাক্স ব্যবহার করুন। তাহলে স্বাদের ওপর বেশি প্রভাব পড়বে না। গরম অবস্থায় কোনো খাবার ফ্রিজে রাখবেন না।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!