[ জাতীয় ]
৪২তম বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রজ্ঞাপন জারি
ফাইল ফটো
প্রাণঘাতী করোনা সংক্রমণ মোকাবিলায় সেবা দিতে ৪২তম বিসিএসের মাধ্যমে আরো দুই হাজার চিকিৎসক পদ সৃষ্টি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-৪ অধিশাখার উপ-সচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোডিড-১৯-এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি প্রয়োজনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক চলমান ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে আরো দুই হাজার চিকিৎসক (সহকারি সার্জন) নিয়োগের লক্ষ্যে স্বাস্থ্য অধিদফতরের আওতায় নবম গ্রেডের দুই হাজার চিকিৎসকের (সহকারী সার্জন) পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজনে সরকারি মজুরি জ্ঞাপন করছি।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!