গ্রেফতাররা হলেন—সোনিয়া মেহের (১৮), তার বাবা আব্দুল জলিল হাওলাদার (৫৬) ও তাদের সহযোগী ইউসুফ মোল্লা (৪৩)।
তদন্তকারীরা জানান, সোনিয়া প্রথমে অ্যাপের মাধ্যমে পুরুষদের লক্ষ্যবস্তু করতেন। তারপর ক্রমশ তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সুনির্দিষ্ট একটি জায়গায় দেখা করার আমন্ত্রণ জানাতেন। সেখানে আগে থেকে তার বাবা জলিল ও সহযোগী ইউসুফ উপস্থিত থাকতেন। উল্লেখিত ব্যক্তি সেখান পৌঁছলে জলিল ও ইউসুফ তাকে অপহরণ করে যাত্রাবাড়ীর একটি ফ্ল্যাটে আটকে আপত্তিকর ছবি তুলে রাখতেন। এমনই প্রতারণার শিকার একজন গত ২৮ ডিসেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করার পর সাইবার ক্রাইম বিভাগ ঐ ৩ জনকে গ্রেফতার করে।
আরো পড়ুন> হুট করেই ডিজেবল হচ্ছে ফেসবুক আইডি, যা করণীয়
.png)
ডিবির অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম সরকার গণমাধ্যমকে জানান, বাংলাদেশে প্রায় ২০টির মতো ডেটিং অ্যাপের ব্যবহার রয়েছে। এসব অ্যাপের অপব্যবহার নিয়ে বেশ কিছু অভিযোগ পেয়েছে পুলিশ।
তিনি বলেন, এ কারণে আমরা দেশে এ ধরনের অপরাধ বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে লিখিতভাবে এসব অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করার আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছি। জনগণকেও সচেতন হতে হবে।