গ্যাসের চাপ কম থাকতে পারে ১০ দিন
কারিগরি কারণে ১২ জানুয়ারি (বুধবার) থেকে আগামী ২১ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত মোট ১০ দিন তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
বুধবার এক বিজ্ঞতিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউটশন কোম্পানি লিমিটেড।
এতে বলা হয়েছে, কারিগরি কারণে আজ ১২ জানুয়ারি থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
.png)
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউটশন কোম্পানি লিমিটেড।
আরো পড়ুন: আজও হতে পারে বৃষ্টি, শীত নিয়ে নতুন দুঃসংবাদ
এর আগে, সম্প্রতি বাসাবাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে করণীয় এবং তাৎক্ষণিক যোগাযোগের নম্বরের তথ্য জানিয়েছিল তিতাস গ্যাস।
সেখানে বলা হয়, বাসাবাড়ির গ্যাস দুর্ঘটনা রোধে রান্না ঘরে সার্বক্ষণিক বায়ু প্রবাহের ব্যবস্থা রাখুন। রান্না ঘরের দরজা জানালা খোলার ১০ থেকে ১৫ মিনিট পর চুলা জ্বালান এবং বৈদ্যুতিক সুইচ অন করুন। গ্যাসের গন্ধ পেলে চুলা জ্বালাবেন না এবং বৈদ্যুতিক সুইচ অন করবেন না। রান্না শেষে চুলা বন্ধ রাখুন। নিয়মিত গ্যাসের লাইন, চুলার লিকেজ পরীক্ষা করান।
এছাড়া জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর উল্লেখ করা হয়েছে, জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগ ০২-৫৫০১২২৫৩, জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা উত্তর ব্যবস্থাপক ০২-৫৫০৪৫১৩৩, জরুরি অভিযোগ কেন্দ্র গুলশান টেলিফোন: ০২-৫৫০৪৫১১৩, ০২-৫৫০৪৫১১৪, মোবাইল: ০১৯৫৫-৫০০৪৯৭, ০১৯৫৫-৫০০৪৯৮। ধানমন্ডি টিম: ০১৯৫৫-৫০০১৯৪, গুলশান টিম: ০১৯৫৫-৫০০১৯২, মিরপুর টিম: ০১৯৫৫-৫০০১৯৩।