[ জাতীয় ]
সময় বাড়লো ৪৪তম বিসিএসের আবেদনের, নতুন তারিখ ঘোষণা
ফাইল ফটো
৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়িয়ে আগামী ২ মার্চ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। আগে ফরম জমাদানের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। আর প্রিলিমিনারি হবে ২৭ মে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
জানা গেছে, ৪৪তম বিসিএসে চাকরি পাবেন ১ হাজার ৭১০ জন। এর মধ্যে শিক্ষা ক্যাডারে নেয়া হবে ৭৭৬ জন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাক ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জনকে নেয়া হবে।
.png)
৪৪তম বিসিএসের অনলাইনে আবেদন শুরু হয়েছে গত বছরের ৩০ ডিসেম্বর। আগ্রহী প্রার্থীরা (http://bpsc.teletalk.com.bd/) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পিএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!