ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্থগিত হওয়া ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৬ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০০, ১ ফেব্রুয়ারি ২০২২
স্থগিত হওয়া ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৬ ফেব্রুয়ারি
ফাইল ছবি

স্থগিত হওয়া ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে বলে জানিয়েছে পিএসসি।

মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৫১ জন।

আরো পড়ুন> আসছে কনস্টেবল নিয়োগ, কোন জেলায় কবে পরীক্ষা

Advertisement

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য মৌখিক পরীক্ষার সময় টিকা সনদ সঙ্গে আনতে হবে।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বিসিএস
লিংক সফলভাবে কপি হয়েছে!