ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সড়ক ও জনপথ অধিদফতরের অডিট আপত্তি বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:৪৫, ৯ ফেব্রুয়ারি ২০২২
সড়ক ও জনপথ অধিদফতরের অডিট আপত্তি বিশ্লেষণ করে ব্যবস্থা নেয়ার সুপারিশ
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক- ছবি: সংগৃহীত

সড়ক ও জনপথ অধিদফতরের হিসাবে অডিট আপত্তি পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার সভায় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী।

কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, জহিরুল হক ভূঁঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ এবং বেগম ওয়াসিকা আয়শা খান সভায় অংশগ্রহণ করেন।

Advertisement

সভায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৬১ ও ৬২তম বৈঠকের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

পরিবহন অডিট অধিদফতর কর্তৃক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন সড়ক ও জনপথ অধিদফতরের ২০১৪-১৫ থেকে ২০১৫-১৬ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১৬-২০১৭ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং- ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮ ও ০৯ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া পরিবহন অডিট অধিদফতর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নিয়ন্ত্রণাধীন সড়ক ও জনপথ অধিদফতরের ২০১৬-২০১৭ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের বার্ষিক অডিট রিপোর্ট আলোচনা করা হয়। 

রিপোর্টের ২০১৭-২০১৮ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির ১ থেকে ৯ অনুচ্ছেদ নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এসব আপত্তির বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে তা নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সড়ক ও জনপথ অধিদফতর, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অধিদফতরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!