ধানমন্ডির এক বাসায় গৃহকর্মীর হাতে জোড়া খুনের একটি মামলার তদন্ত শেষে এসব সুপারিশ তুলে ধরে সংস্থাটি।
বুধবার পিবিআই সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়।
কাজের লোক নিয়োগের ক্ষেত্রে পিবিআই’র সুপারিশ
.png)
১. নিয়োগের আগে নাম-ঠিকানা যাচাই করতে হবে।
২. জাতীয় পরিচয়পত্রের কপি নিতে হবে।
৩. অপরিচিত কাউকে হঠাৎ বাসায় কাজের লোক হিসেবে না নেয়া।
৪. দীর্ঘদিনের কাজের লোককে অতিরিক্ত বিশ্বাস না করে তার দিকে সতর্ক নজর রাখা।
৫. মোবাইল নম্বরে কল দিয়ে যাচাই করা।
৬. মোবাইলে ছবি তুলে রাখা।